spot_img

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গলায় ফাঁস দিয়ে চট্টগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি পশ্চিম নিমতলা ২য় তলা মসজিদ আবদুল লতিফ সড়কের মালেক সারেংয়ের বাড়ির মৃত আব্দুল মালেকের পুত্র।

শনিবার (৭ মে) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি (তদন্ত) আহমদ উল্লাহ ভুঁইয়া জানান, সকালে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কী কারণে বৃদ্ধ আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

তিনি বলেন, নিহত নুরুল ইসলাম শারীরিক অসুস্থ ও মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। হয়তো রাতে কোনো এক সময় তিনি সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss