spot_img

১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের রাজপথে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে চট্টগ্রামের রাজপথে শোক মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশ নেন। এ সময় তারা শোকাবহ কারবালার নানা ঘটনা তাজিয়া, প্রতীকী কফিন, পতাকা, স্লোগান, মাতমে তুলে ধরেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়। মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

মিছিলটি কালীবাড়ি মোড়, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে ফিরে যায়। সেখানে দিনব্যাপী শিয়াদের চিরায়ত ঐতিহ্য অনুযায়ী আচার-অনুষ্ঠান, আলোচনা আর প্রার্থনা হচ্ছে।

বিকেলে নগরীর আমবাগান ঝাউতলা থেকে একটি বড় তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে। এছাড়া আশুরা উপলক্ষে শেরশাহ, হালিশহর থেকেও ছোট ছোট তাজিয়া মিছিল বের হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss