spot_img

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ৪ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.১০ শতাংশ। তবে এই সময়ে এই করোনাভাইরাসে কারও মৃত্যুও হয়নি।

মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৩ জন নগরীর বাসিন্দা বাকি ১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮১৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

এর আগে সোমবার (২২ আগস্ট) চট্টগ্রামে ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss