spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের পোর্ট কলোনীতে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনি (বন্দর উত্তর আবাসিক) এলাকা থেকে সুরমা নামে ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ওই শিশুর পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ ধারণা করছে, শিশুটিকে শনিবার রাতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার বাবা পেশায় রিকশা চালক, মা ভিক্ষা করেন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss