spot_img

১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শর্তসাপেক্ষে দেশে ভারতীয় সিনেমা আমদানির অনুমতি

শর্তসাপেক্ষে ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বছরে ১০টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে।

এর আগে শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানির পক্ষে সম্মত হয় ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয় শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন।

গত ১৯ ফেব্রুয়ারি এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে। পরে জানানো হয়, শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আশ্বাস দিয়েছিলেন তথ্যমন্ত্রী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss