spot_img

১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হিমায়িত খাদ্য রপ্তানির পুরোধা শিল্পপতি তাহের সোবহান আর নেই

চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি তাহের সোবহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার (২৪ জুন) ভোর সোয়া ৪টায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ (শনিবার) বাদ আছর চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি ব্লু স্টার লিমিটেড ও বে-স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss