spot_img

২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন। এতে করে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ২৬৬ জন আক্রান্ত হয়েছেন ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং জেলার অন্য হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৪৯ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss