spot_img

১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঈদে মাংস সংরক্ষণ করবেন যেভাবে

সামনেই ঈদুল আজহা। এই ঈদে বেশিরভাগের সময় কাটে মাংস বিলি বণ্টন, রান্না আর সংরক্ষণের মধ্য দিয়ে। আজকাল সবাই ফ্রিজেই মাংস সংরক্ষণ করতে পছন্দ করেন। অনেকেই ভাবেন শুধু পলিথিনে ভরে মাংস রেখে দিলেই অনেকদিন ভালো থাকবে। কিন্তু সঠিক উপায়ে মাংস কাটা, ধোয়া ও সংরক্ষণ করা না হলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।

মাংস সংরক্ষণের জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

১. মাংস ফ্রিজে প্যাক করার আগে, মাংসের টুকরা থেকে ভালোভাবে রক্ত ধুয়ে ফেলুন। রক্ত না ধুয়ে রাখলে দ্রুত ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে মাংসে।

২. মাংস থেকে পর্দা ও চর্বি ফেলে দিন। কুসুম গরম পানিতে এক চিমটি হলুদ ও লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে জীবাণু দূর হবে। তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

৩. ছোট ছোট জিপলক ব্যাগে মাংস রাখলে প্রয়োজন মতো বের করে নেওয়া যাবে।

৪. কোরবানির সময় মাংস প্রক্রিয়াকরণের পরপরই ফ্রিজে সংরক্ষণ করবেন না। এটি সংরক্ষণ করার আগে স্বাভাবিক তাপমাত্রায় অন্তত ৩ থেকে ৪ ঘন্টায় রেখে দিন।

৫. দীর্ঘদিন মাংস ফ্রিজারে রাখতে চাইলে উপরে সামান্য লবণ, ভিনেগার ছিটিয়ে নিন।

৬. বড় বড় টুকরা না করে মাংস ছোট ছোট টুকরা করে রাখুন।

৭. ডিপ ফ্রিজে ১ বছর পর্যন্ত রেখে খাওয়া যায় মাংস। মাংসের কিমা হলে ৪ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন।

৮. রান্না করা মাংস ৩ থেকে ৫ দিন নরমাল ফ্রিজে ও ৬ মাস ডিপ ফ্রিজে রাখতে পারবেন।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss