spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বয়স্ক পুরুষ বিয়ে করবেন কেন!

প্রেম যে কোনো বয়সেই হয়ে থাকে। এতে বয়স খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। তবে বিয়ের ব্যাপারে বয়সই সব থেকে বেশি জরুরি হয়ে পড়ে। তখন নারীদের পছন্দের ব্যাপারটি পুরুষের বয়সের ওপর নির্ভর করে।

একজন নারী বিয়ের সময় খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। কারণ এটি তার সারা জীবনের সঙ্গে জড়িত। একটি ভুল সিদ্ধান্তের কারণে বাকি জীবনটি নষ্ট হয়ে যেতে পারে তার। তাইতো এক্ষেত্রে স্বামী হিসেবে নারীরা একটু বয়স্ক পুরুষই পছন্দ করেন। তবে এর পেছনেও রয়েছে পাঁচটি কারণ। চলুন জেনে নেয়া যাক সে কারণগুলো-

রাশভারি ব্যক্তিত্ব

হবু স্বামীর বয়স, আয়, পরিবার, আত্নীয়-স্বজনসহ বিভিন্ন বিষয় যাচাই করেন নারীরা। তবে অনেক নারীই পুরুষদের রাশভারি ব্যক্তিত্বকে পছন্দ করেন। এছাড়া বয়স্ক পুরুষের আচরণ বহু কমবয়সী নারীকে আকর্ষণ করে।

আয় ও ভবিষ্যৎ

বেশি বয়স করে সেসব পুরুষই বিয়ে করে যারা জীবনে প্রতিষ্ঠিত। তাইতো তাদের আয় ও ভবিষ্যৎ নিশ্চিত। এছাড়া বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি থাকে। এটি হচ্ছে একজন নারীর জন্য সব থেকে বড় আকর্ষণের জায়গা। এ জন্য নারী একটু বয়স বেশি পুরুষদের স্বামী হিসেবে পছন্দ করেন।

স্বামী হিসেবে ভালো

বয়স পুরুষদের বিয়ে করার মূল উদ্দেশ্য হচ্ছে সংসার ও সন্তানের মুখ দেখা। অভিজ্ঞতার আলোকে বয়স্ক পুরুষের স্বামী হিসেবে ভালো। বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম, অনেক বেশি বাস্তবসম্মত। ফলে সংসার টিকে থাকে।

বিবাহ বিচ্ছেদ

বয়স্ক পুরুষের বোঝাপড়া অনেক গভীর হয়। তার কাছে শরীরের চেয়ে অনেক বেশি অগ্রাধিকার পায় মন। বয়স্ককে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনাও অনেক কম থাকে। কারণ বয়স্ক পুরুষরা সম্পর্কে থিতু হতে চান। বয়স্ক পুরুষের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, চার্ম মিলিয়ে যে ব্যক্তিত্ব সামনে আসে, তার কোনো তুলনা হয় না।

শিশুসুলভ আচরণ

স্বামীর মধ্যে একটু শিশুসুলভ আচরণ দেখতে নারীরা পছন্দ করেন। আবেগের ক্ষেত্রে বয়স্ক পুরুষরা অনেক বেশি পরিণত। ফলে সম্পর্কের স্থায়িত্ব বেশি হয়। স্ত্রী যদি তরুণী হয় তবে বয়স্কদের মধ্যে শিশুসুলভ ব্যাপার চলে আসে, এটিও নারীরা বেশ পছন্দ করেন।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss