spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাদল দিনে পাতে থাকুক ইলিশ-খিচুড়ি

বাদল দিনে প্রিয়জনের জন্য রান্নায় থাকুক বাংলার স্বাদ। বাঙালি হিসেবে আমাদের কাছে ইলিশের জুড়ি নেই। তাই প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করুন ইলিশ-খিচুড়ি।

আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন ইলিশ-খিচুড়ি

উপকরণ

মাঝারি সাইজের ইলিশের ৮-১০ টুকরো, চাল এক কেজি, পেঁয়াজ বাটা এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা দেড় চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, কাঁচা মরিচ ৪-৫ টি, তেল এক কাপ তেজপাতা, এলাচ, দরুচিনি, (টক বা মিষ্টি )দই ১ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালী

প্রথমেই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন এবং চাল করে ধুয়ে পানি ঝড়াতে রেখে দিন। চুলায় কড়াই দিয়ে তাতে একে একে তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও গরম মশলা-লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার তার মধ্যে মাছের টুকরো এবং কাঁচা মরিচগুলো ছেড়ে দিন।

মাছগুলো কিছুক্ষণ কষিয়ে দই দিয়ে দিন। একটু নেড়ে ঢাকনা দিয়ে মধ্যম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। মাছ হয়ে গেলে সাবধানে মাছের টুকরোগুলো তুলে নিন।

এবার কড়াইয়ে থাকা মসলায় চাল দিন। চালটা মসলার সঙ্গে ভালভাবে মেশান এবং প্রয়োজনমতো পানি দিয়ে খিচুড়ি রান্না করুন।

খিচুড়ি প্রায় হয়ে রান্না করা মাছের টুকরোগুলো দিয়ে অল্প আঁচে আরও ১৫ মিনিট রেখে দিন। নামিয়ে সালাদসহ গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশ খিচুড়ি।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss