spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রথম পৃষ্ঠায় কালো কালি ছেপে প্রতিবাদ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলোর

অস্ট্রেলিয়ার একাধিক শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম পৃষ্ঠায় কোনও সংবাদ ছাপায়নি সোমবার। দেশটিতে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে এমনটি করা হয়েছে। খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির।

নিউজ কর্প অস্ট্রেলিয়া ও নাইন নামের দুটি মিডিয়া কোম্পানির পত্রিকাগুলো দেশটির জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন প্রথম পৃষ্ঠায় কালো কালির পাশে সিক্রেট লেখা লাল রঙের স্ট্যাম্প ছাপিয়েছে।

এই ক্যাম্পেইনে সমর্থন দিয়েছে কিছু টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যম। নিউজ কর্প অস্ট্রেলিয়ার নির্বাহী চেয়ারম্যান মাইকেল মিলার প্রথম পৃষ্ঠায় কালো কালি ছাপানো পত্রিকাগুলোর একটি ছবি টুইট করেছেন।

তার টুইট করা ছবিটিতে দি অস্ট্রেলিয়ান ও দ্য ডেইলি টেলিগ্রাফের মতো পত্রিকাও আছে। তিনি জনগণকে সরকারের কাছে প্রশ্ন করার আহ্বান জানিয়ে বলেছেন, তারা আমার কাছ থেকে কী লুকানোর চেষ্টা করছে?

নিউজ কর্প অস্ট্রেলিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সিডনি মর্নিং হেরাল্ড ও দি এজ এর প্রকাশক নাইনের পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠাতেও সংবাদের বদলে কালো কালির পাশে সিক্রেট লেখা লাল রঙের স্ট্যাম্প ছাপানো হয়েছে।

এই আইন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং অস্ট্রেলিয়ায় গোপনীয়তার সংস্কৃতি তৈরি করবে বলে মনে করছেন সাংবাদিকরা। এদিকে দেশটির সরকার বলছে, এটি গণমাধ্যমকে স্বাধীনতা দেবে কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss