spot_img

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অশনি’র জন্য প্রেসিডেন্টের সাজেক সফর স্থগিত

ঘূর্ণিঝড় অশনি এর প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২-১৪ এপ্রিল রাঙামাটি জেলার মেঘের উপত্যকা খ্যাত পর্যটনকেন্দ্র সাজেকে রাষ্ট্রপতির স্থগিত করা হয়েছে।

প্রেসিডেন্টের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি আগামী ১২-১৪ মে, ২০২২ ইং তারিখ রাঙামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় (অশনি) এর প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।

এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মহামান্য প্রেসিডেন্টের সাজেক আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছিল। আমার ওনাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড়ের (অশনি) কারণে মহামান্য প্রেসিডেন্টের এই সফর স্থগিত করেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss