spot_img

১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: জুলাইয়ের শেষে শিশুদের টিকাদান শুরু

সারাদেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকাদান জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের জন্য যে টিকা প্রয়োজন, তা জুলাই মাসের মাঝামাঝি সময়ে পাওয়া যাবে। আমাদের কাছে এ ধরনের তথ্য আছে। এটি হাতে আসলে, আমরা জুলাই মাসের শেষে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারব। এই টিকাদান কার্যক্রম চালাতে যে ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন, আশা করি আমরা তা এই সময়ের মধ্যে শেষ করতে পারব।

এসময় তিনি আরও জানান, করোনাভাইরাইসের সংক্রমণ ফের বাড়তে থাকায় সরকার ‘কিছুটা চিন্তিত’। তবে স্বাস্থ্য বিভাগ এ নিয়ে শঙ্কিত নয়। আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান রয়েছে। হাসপাতালে এখন তেমন রোগী নাই। রোগী এলে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা ও প্রস্তুতি আমাদের আছে।

এর আগে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছিলেন,১২ বছরের কমবয়সীদের ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা করেছেন তারা। আর টিকা নেওয়ার জন্য ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন সনদের নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss