spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৯৯৮

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা যাওয়া মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৮১ জনে। এ সময়ের মধ্যে ১ হাজার ৯৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন।

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ৫ জন ঢাকা বিভাগের। রাজশাহী ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। তাদের মধ্যে ৭ জনই পুরুষ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss