spot_img

৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৪১ দিনে পদ্মাসেতুতে শত কোটি টোল আদায়

২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পর ৪১ দিনে ১০১ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। এই সময়ে দুই প্রান্তের টোল প্লাজায় (মাওয়া ও জাজিরা) টোল দিয়ে প্রায় ৮ লাখ যানবাহন পারাপার হয়েছে।

রোববার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মাসেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট) পর্যন্ত পদ্মাসেতুতে মোট টোল আদায় হয়েছিলো ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিলো ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি।

পদ্মাসেতুর মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা নির্বাহী প্রকোশলী জানান, শনিবার পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করেন। পরদিন সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মাসেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss