spot_img

২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসবে ২৮ আগস্ট

জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে আগামী ২৮ আগস্ট (রোববার)। ওইদিন বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ১৮তম ও বাজেট অধিবেশন গত ৩০ জুন শেষ হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss