spot_img

১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

উত্তরায় গার্ডার পড়ে হতাহতের ঘটনায় মামলা

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু গতকাল সোমবার (১৫ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন।

মামলায় ঠিকাদার কোম্পানি, ক্রেন চালক ও প্রকল্পের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বিকালে উত্তরার তিন নম্বর সেক্টরে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss