spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকার দুই মেয়র মন্ত্রী, চট্টগ্রাম-নারায়ণগঞ্জের মেয়রদের প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মন্ত্রীর পদমর্যাদা পেলেন ।

এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

সোমবার (২২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জারী কৃত প্রজ্ঞাপনে বলা হয়, তারা স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে গত ৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়।

সেই চিঠিতে বলা হয়েছিলো, প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার অনুমোদন দিয়েছেন। মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয় ওই চিঠিতে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss