spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায় নি। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২১৭ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) চার হাজার ৬৯৫টি পরীক্ষায় ২১৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৭ লাখ ১০ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ২৮ হাজার ১৫২টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ২৬৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৯৯ জনসহ মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss