spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় ১ মৃত্যুর দিনে আক্রান্ত ২২২

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের ‍মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরো ২২২ জন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ২২২ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জন। আর এ সময় করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩২ জনে।

এর আগে শুক্রবার করোনায় একজনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল ২৭৮ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় দুই হাজার ৫৭৪টি। এতে শনাক্তের হার আট দশমিক ৬২ শতাংশ। আগের দিন এ হার ছিল আট দশমিক ৩৪ শতাংশ। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss