spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিয়ানমার সীমান্তে অচিরেই গোলাগুলি থামবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে অচিরেই গোলাগুলি থামবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘মিয়ানমারে আরাকান আর্মিদের সঙ্গে সে দেশের সরকারের যুদ্ধ হচ্ছে। এ কারণে মাঝে মাঝে আমাদের সীমান্তেও গোলা পড়ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিবাদ জানিয়েছে। আশা করা হচ্ছে অচিরেই গোলাগুলি থামবে।মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে। ’

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজশাহীতে বিএমডিএ ভবনে দুই সাংবাদিকের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বরাবরই প্রতিবাদী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এখানকার একজন ডিআইজি ও একজন পুলিশ সুপারসহ অনেকেই শহীদ হয়েছেন। এতদিন পরে হলেও এ জাদুঘর নির্মাণ করায় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ কমিশনারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss