spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চমেক হাসপাতালে ওষুধসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরাফাতুল ইসলাম নামে চোর চক্রের এক সদস্যকে ওষুধসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানিয়েছেন, আরাফাতুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ আরাফাতুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। তার সঙ্গে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss