spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৩২ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

রাতেই ঘূর্ণিঝড় সিত্রাং শক্তি হারিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এতে ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বন্দরের কন্টেইনার ও পণ্য ডেলিভারির কাজ শুরু হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ আসা-যাওয়ার জন্য জোয়ারের প্রয়োজন হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর সকাল থেকে জোয়ারের সময় বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলো জেটিতে আনা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি জাহাজ চলে এসেছে। দুপুরের মধ্যে আগে থেকে বার্থিংয়ে থাকা সবগুলো জাহাজ জেটিতে ফিরতে পারে। এরই মধ্যে বন্দরের স্বাভাবিক অপারেশন (কার্যক্রম) শুরু হয়েছে।

তিনি আরও জানান, দুপুর ১২টার মধ্যে ১৭টি জাহাজ বহির্নোঙর থেকে জিসিবি, এনসিটি, সিসিটিসহ বিভিন্ন বার্থে ভিড়ানোর পরিকল্পনা রয়েছে। এ কাজে বন্দরের ৭টি টাগবোট সহায়তা করছে।

বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, আবহাওয়া অধিদপ্তর সতর্কতা সংকেত নামানোর পর সকাল ৮টা থেকে ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বন্দরে জাহাজ ভিড়তে শুরু করেছে। শিগগির কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম শুরু হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss