spot_img

২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২১ ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম নগর ট্রাফিকের নির্দেশনা

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে নগরীর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের পক্ষ থেকে যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন. এম নাসিরুদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে- আগামী ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে আমতল এবং সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে। নিউমার্কেট, আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহ ডাইভারশন দেয়া হবে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ ওয়াসা-কাজির দেউড়ি-নেভাল ক্রসিং-লাভ লেইন- বৌদ্ধ মন্দির- বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন।

এছাড়াও অন্যদিক থেকে আসা গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট মোড় এবং তিনপুল (গোলাম রসুল মার্কেটের সামনে) ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ আমতল হতে পায়ে হেঁটে শহীদ মিনারে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ) এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন।

নিউ মার্কেট ও তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীগণ পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণপূর্বক পূনরায় উক্ত ড্রপিং জোনসমূহে গিয়ে গাড়িতে উঠবেন। পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীগণ রাস্তায় যান চলাচলের সুযোগ রেখে গমনাগমন করবেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss