spot_img

২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাস-সিএনজি সংঘর্ষে ময়মনসিংহে শিশুসহ ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের গাছতলা নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন উদ্ধারকাজ চলছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss