spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মানিলন্ডারিং মামলায় শামীমসহ বিচার শুরু ৮ জনের

যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে করা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেন।

এ মামলায় অপর আসামিরা হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

এর আগে ২ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন এ তারিখ ঠিক করেন আদালত। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বরে জি কে শামীমকে আটক করা হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss