spot_img

১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন প্রকল্পের অনুমোদন আগামী মাসে

ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মন্ত্রী সচিবালয়স্থ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি’র বাস সার্ভিস উদ্বোধনকালে একথা জানান। এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন অনলাইনে যুক্ত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিআরটিসি’কে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসি’র নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।

সেবাখাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব উল্লেখ করে মন্ত্রী বিআরটিসি’র ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, শীতকালে ঘন কুয়াশায় কমে আসে দৃষ্টিসীমা। ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সাথে যানবাহন চালনার জন্য তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানান।

এ সময় তিনি করোনাকালে সরকার ঘোষিত ‘যত সিট তত যাত্রী’ নীতি প্রতিপালনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালনার আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সংযুক্ত ছিলেন।

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss