spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা আসছে ১২ মে

আগামী ১২ মে বাংলাদেশে চীনের সিনোফার্মের তৈরি ৫ লাখ করোনার টিকা আসছে। আজ সোমবার (১০ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লি ঝিমিং এ তথ্য নিশ্চিত করেছেন।

লি ঝিমিং বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।

আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল

তিনি আরো বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। বাণিজ্যিকভাবে টিকা পেতে ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আগেই অনুমতি দিলে টিকা আগে পেত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss