spot_img

২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মসজিদের সেপটিক ট্যাংকে ৬ টুকরা লাশ

ইমাম আটক

রাজধানীর দক্ষিণখানের একটি সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৩৫) নামে এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকার মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) ভোরে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজহারুল পেশায় পোশাকশ্রমিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুল হক জানান, আজহারুল পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ ভোরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে মসজিদের ইমাম আব্দুর রহমান জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে। অন্যদিকে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss