spot_img

৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাড়ে ১১ টন সয়াবিন তেল নিয়ে উল্টে গেল ট্রাক

চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে চাকা ফেটে টাঙ্গাইল মহাসড়কের ওপর উল্টে গেছে উত্তরবঙ্গগামী একটি সয়াবিন তেলবাহী ট্রাক। এতে কেউ হতাহত না হলেও ট্রাকে থাকা ড্রাম থেকে সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচালক আতোয়ার জানান, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে টুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু দেওয়া হবে।

এসআই আরও বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজট হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss