spot_img

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ক্লাস বাদ দিয়ে পার্কে আড্ডা, আটক ২৫ ছাত্র-ছাত্রী

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ফেনীতে ২৫ ছাত্রী-ছাত্রীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জন ছাত্র ও ১১ জন ছাত্রী রয়েছেন।

রোববার (২৯ মে) দুপুরে ফেনী শহরের মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড় থেকে তাদের আটক করা হয়। তবে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ ছাত্রী-ছাত্রীকে আটক করা হয়। যদিও অভিভাবকদের খবর দিয়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্কুল-কলেজে ক্লাস না করে পার্কে ঘুরতে যান শিক্ষার্থীরা। অনেক সময় নোংরামিতেও জড়িয়ে পড়েন। মা-বাবারা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু স্কুল-কলেজে না গিয়ে তারা ভিন্ন স্থানে সময় কাটান। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হওয়া উচিত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss