spot_img

৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিল্পাঞ্চল ভেদে আলাদা সাপ্তাহিক ছুটি, প্রজ্ঞাপন জারি

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় এলাকাভিত্তিক সপ্তাহে এক দিন শিল্পকারখানা বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়। এই সিদ্ধান্ত শিগগিরই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন-ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করার নিমিত্ত পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।’

এভাবে সাপ্তাহিক ছুটির পুনর্বিন্যাসে দিনে ৪৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত ৭ আগস্ট শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss