spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২০৪১ সালের পরিকল্পনা তরুণদেরকেই এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ কর্মকর্তারাই কাজ করবে। আপনারাই আমাদের কারিগর। আমরা শুধু পরিকল্পনা দিয়েছি, কারণ আমরা হয়তো অতদিন বেঁচে থাকতে পারব না। তরুণদেরকেই এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে।

সোমবার (২২ আগস্ট) সকালে বিসিএস কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

টেকসই উন্নয়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১-এ থামলে হবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। ২১০০ সালের ডেল্টা প্ল্যানও করে দিয়ে যাচ্ছি। উন্নয়নটা যেন সবসময় টেকসই হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। দেশের উন্নয়নে যা করেছি তা পৃথিবীতে বিরল, সেটা আর কেউ করেনি।

তিনি আরও বলেন, দেশে যারা ভূমি ও গৃহহীন রয়েছেন তাদেরকে শনাক্ত করে ঘর এবং জীবিকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কেউ বাদ পড়েছে কি না, তা খুঁজে বের করতে সরকার ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করছে।

কৃষক-মেহনতি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘নবীন কর্মকর্তারা মনে রাখবেন, দেশের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। জাতির পিতা বলে গেছেন, আজ এ দেশে যতটুক অর্জন, তা কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ঘাম ঝরিয়েই অর্জন। তাদের কষ্ট থেকেই তো আমাদের বেতন-ভাতাসহ যাবতীয় সহযোগিতা হয়। তাহলে তাদের ভাগ্য আমরা কেন পরিবর্তন করব না! আর তারা যদি ভালো থাকে, তবে দেশের অর্থনীতি ও অগ্রগতিও হবে। এটা কেউ থামাতে পারবে না। আর সেটা চিন্তা করেই আমরা নানা পদক্ষেপ নিই।’

চস/আজহার

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss