spot_img

১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুর ১টা পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে বলে আবহাওয়াবিদ এ কে এম নামজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এ সময়ে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss