spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার চকবাজারে সিরামিক গোডাউনে আগুন

ঢাকার চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫ তলা একটি ভবনের সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরো ইউনিট যোগ দিয়েছে। এখন মোট সাতটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, কদিন আগেই রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগে প্রায় ৫ হাজার দোকান পুড়ে গেছে, যাতে ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss