spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত করে বাংলা নববর্ষ পালনের নির্দেশ

মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ পালনের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।

ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদফতর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো থেকে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

গত ২০ মার্চ সারা দেশে বাংলা নববর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণলায় বৈঠক করে। বৈঠকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss