spot_img

১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার উত্তরার বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে হাউজ বিল্ডিং সংলগ্ন বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, উত্তরার বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss