spot_img

১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঈদযাত্রার প্রথম দিনে ৫১ জোড়া ট্রেন

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে এবারের ঈদযাত্রা শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এ ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঈদযাত্রার প্রথম দিনে আন্তঃনগর লোকাল মিলে ৫২ জোড়া ট্রেন যাত্রা করার কথা থাকলেও আজ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে ৫১ জোড়া ট্রেন। এদিন যাত্রা করছে না ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের ঈদযাত্রা চলবে আগামী শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত। এরই মধ্যে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে সংগ্রহ করতে হচ্ছে যাত্রীদের।

অন্যদিকে কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কেউ প্রবেশের অনুমতি পাচ্ছেন না। টিকিট না থাকলে তাকে দাঁড়ানো টিকিট কেটে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, রোববার (১৬ এপ্রিল) দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের অনুপযোগী হওয়ায় সোমবার ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ঈদে ঘরমুখী যাত্রীদের অসুবিধার কথা বিবেচনায় নতুন রেক প্রস্তুত করে বাতিল হওয়া ট্রেনটি ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে।

ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামবে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাবে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ৭ এপ্রিল। ওইদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট।একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল ১৫ এপ্রিল থেকে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরুর প্রথম দিন অর্থাৎ ১৫ এপ্রিল বিক্রি হয়েছে ২৫ এপ্রিলের টিকিট।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss