spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আগের চেয়ে কমেছে দেশের মানুষের গড় আয়ু

বাংলাদেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় কমেছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে উঠে এসেছে।

সোমবার (১৭ এপ্রিল) আগারগাঁওয়ের বিবিএস অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ২০২১’র প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের জরিপ অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু ছিলো ৭২ দশমিক ৮ বছর।

তবে বিবিএসে মহাপরিচালক মতিয়ার রহমান জানান, পরিসংখ্যানগতভাবে এই বাড়া ও কমায় কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই।

নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর থেকে কমে ৭৪ দশমিক ১ বছর হয়েছে এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর থেকে কমে ৭০ দশমিক ৬ বছর হয়েছে।

তবে এসময়ে সাক্ষরতার হার বেড়েছে। আগের বছরের ৭৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৭৬ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss