spot_img

১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার (১৪ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২৯ জুনকে ঈদুল আজহার দিন ধরে সকাল ৮টায় রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে এই টিকিট বিক্রি শুরু হয়।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ১২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবারও অনলাইনেই সব টিকিট বিক্রি করা হবে। তবে এবার বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিক্রি হচ্ছে ২৪ জুনের টিকিট। এরপর ২৫ জুনের টিকিট পাওয়া যাবে ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss