spot_img

৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ড. ইউনূসের আপিল

২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফাঁকি দেওয়া কর বাবদ নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় রাজস্ব বোর্ডকে যে ১২ কোটি টাকারও বেশি পরিশোধের রায় দিয়েছিলেন হাইকোর্ট, তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন ড. ইউনূসের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

আজ বৃহস্পতিবার (২২ জুন)সকালে তিনি এ আবেদন করেন। আজই চেম্বার আদালতের অবকাশকালীন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এটির শুনানি করতে পারেন।

এর আগে গত ৩১ মে, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. ইউনূসকে বকেয়া কর পরিশোধের রায় দিয়েছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে ড. মুহাম্মদ ইউনূসকে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইভাবে, ২০১২-২০১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা দানকর দাবি করে আরেকটি নোটিশ দেয় প্রতিষ্ঠানটি।

এছাড়া, ২০১৩-২০১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা কর দাবি করে নোটিশ দেওয়া হয়। দানের বিপরীতে কর দাবি করে এনবিআরের ওইসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন ড. ইউনূস। তার দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এই কর দাবি করতে পারে না।

তার এই মামলার শুনানি নিয়ে ২০১৪ সালে খারিজ করে রায় দেন কর আপিল ট্রাইব্যুনাল। এরপর হাইকোর্টে তিনি পৃথক তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন।

হাইকোর্ট তার মামলার প্রাথমিক শুনানি নিয়ে দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে ২০১৫ সালে রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৩১ মে বকেয়া কর পরিশোধের রায় ঘোষণা করেন আদালত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss