spot_img

৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সৌদিতে তাওয়াফরত অবস্থায় বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে তাওয়াফরত অবস্থায় এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাঁর নাম সুলেমান খান (৭৪)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৩ জুন) সৌদি সময় বিকাল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর বড় ছেলে বখতিয়ার খান জানান, ২০ জুন হজ পালনের উদ্দেশ্যে সৌদি গমন করেন তিনি। শুক্রবার হেরেম শরীফে পড়েন জুমআর নামাজ। নামাজ শেষে তাওয়াফ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে তোলা হলে সেখানেই ঢলে পড়েন মৃত্যুর কোলে।

তাকে জান্নাতুল মুয়াল্লায় সমাহিত করা হবে বলেও জানান বখতিয়ার খান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss