spot_img

১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৫ নভেম্বর) ভোরে র‍্যাবের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেপ্তার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। গত ২ নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে গত ৩১ অক্টোবর থেকে টানা তিনি অবরোধ কর্মসূচিত পালন করে বিএনপির। সেই অবরোধ শেষ হওয়ার দিন আবারও দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss