spot_img

৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের লাশ কলকাতায় উদ্ধার

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন নামে এক অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয়েছে।

আনোয়ারুল আজীমের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ভারতীয় গণমাধ্যমেও তার মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছে।

তবে তাকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান আব্দুর রউফ। অবশ্য কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে— নিউটাউনে ‘খুন’ বাংলাদেশের সাংসদ।

সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল আজীম আনার।

১৯ মে আনোয়ারুল আজীমের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেন, ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর ১৬ মে তার সঙ্গে শেষ কথা হয়েছে।

বিষয়টি নিয়ে ১৯ মে ডিবি কার্যালয়েও যান আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss