spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বসুন্ধরা গ্রুপ ১০ কোটি টাকা দিচ্ছে প্রধানমন্ত্রীর তহবিলে

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া এই ভাইরাস প্রতিরোধে এরই মধ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অবস্থায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

আরো পড়ুন: ভুলের জন্য ক্ষমা চাইলেন সাইয়েমা হাসান

করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিচ্ছে দেশের বৃহত্তম এই শিল্পগোষ্ঠী।

আজ শনিবার বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রবিবার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের এ চেক তুলে দেবেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss