spot_img

৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

শিক্ষা উপদেষ্টা জানান, ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

এর আগে আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার মধ্যরাতে এ তথ্য জানান।

সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss