spot_img

১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬-২৭ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া লিমিটেড ভবনে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নোয়াবের বিদায়ী সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। নবনির্বাচিত কমিটির সহসভাপতি হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর প্রকাশক আলতামাশ কবির।

দুই বছর মেয়াদি এই কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সমকাল-এর এ কে আজাদ, বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত বছরের আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর সংবাদপত্র মালিকদের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব দেবে। সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss