spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনার মৃত্যুমিছিলে ডা. তানজিলা

মেরিস্টোপস ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ডা. তানজিলা রহমানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আজ বুধবার (১০ জুন) সকাল ৭টার দিকে মারা যান তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস এন্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ভূমি কর্মকর্তাসহ বান্দরবানে নতুন করে আক্রান্ত ৫

তিনি বলেন, রাজধানীর শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডা. তানজিলা রহমান পড়ালেখা সম্পন্ন করেন। তিনি ৩ সন্তানের জননী ছিলেন। ডা. তানজিলা রহমানসহ এখন পর্যন্ত মোট ২৫ জন চিকিৎসকের করোনায় মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫ জন চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া গতকাল মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত সারাদেশে ১ হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss