spot_img

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়লেন শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের একদিনের মাথায় পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

সোমবার (১১ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তিনি লিখেন, আমি প্রাতিষ্ঠানিকভাবে আমার পদ থেকে পদত্যাগ করেছি। শিক্ষকতা পেশার সাত বছরে (২০২৪ সাল পর্যন্ত) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি।
কিন্তু যখন প্রক্টর আমাকে কল করে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম।

তিনি বলেন, একে তো নতুন বাংলাদেশ; অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে।
নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে!

জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় ও পরিস্থিতি আদৌ দেশে আসবে কী না, জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর এবং তার টিম এমন পরিস্থিতি মোকাবিলা করেনি, করবেও না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss