spot_img

১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

“ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ”

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে তাহেরী বলেন, সাতক্ষীরায় কী চলছে? মেয়ের বয়স ১৪, মেয়ের বাবার বয়স ৩৬, আর উনার বয়স ৭৪। কী হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা।

তিনি আরও বলেন, এসব ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত ‘যৌনাচার’। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা ‘মিথ্যাচার’। এ বিষয়ে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তাহেরী বলেন, প্রশাসনের কাছে আমার আহ্বান, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করুন। সত্য সামনে আসুক।

বক্তব্যে তিনি আরও বলেন, এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে; কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের বট বহিনী আছে, হারামকে হালার বলতে তারা বট বাহিনী লাগিয়ে দেয়।

নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তাহেরী বলেন, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে উনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দার কাছে যায় আর বলে —আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss